ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের মহাসচিব মনোনীত হলেন এস এম ওয়াহিদুল ইসলাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজি নং ১৮৬৬৮৭) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ আজির উদ্দিন সেলিম স্বাক্ষরিত পত্রে পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে সাহসী কলম সৈনিক ও বিশিষ্ট সংগঠক, জাতীয় দৈনিক গনমুক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যম দৈনিক ভাটি বাংলা’র সম্পাদক এসএম ওয়াহিদুল ইসলাম’কে মনোনীত করেছেন। ২১শে ফেব্রুয়ারি ২০২৩ সাল থেকে এই দায়িত্ব কার্যকর হবে বলে উল্লেখ করেন তিনি।

এ প্রতিনিধির সাথে আলাপকালে সাংবাদিক ডাঃ আজির উদ্দিন সেলিম বলেন দলমত নির্বিশেষে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের কল্যাণে – বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে।

আমি আশাকরি ১৯৯৪ সাল থেকে সংবাদপত্রের সাথে জড়িত সাংবাদিক এসএম ওয়াহিদুল ইসলাম সারাদেশের কলম সৈনিকদের ঐক্যবদ্ধ করে সংবাদপত্র ও সাংবাদিকদের উপর আসা জুলুম নীপিড়ন এর বিরুদ্ধে রুখে দাড়াতে এবং তাদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ’কে একটি আস্থা ও ভরসার জায়গায় দাড় করাবেন। পরিষদ এর গভর্নিং বডির সকল সদস্যের সম্মতিতে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। আমরা আশাকরি অবিলম্বে তিনি সাংবাদিকদের কল্যাণে সারাদেশ ব্যাপী উনি সংগঠনের কার্যক্রম শুরু করবেন।

উল্লেখ্যঃ দুই যুগের অধিক সময় ধরে সাংবাদিক এসএম ওয়াহিদুল ইসলাম মাসিক, সাপ্তাহিক ও দৈনিক পত্র-পত্রিকায় লেখালেখি করে আসছেন। এছাড়াও তিনি সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সহ বিভিন্ন আর্থ-সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।

এস এম ওয়াহিদুল ইসলাম বলেন – যারা অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া জগতের  সাথে সম্পৃক্ত রয়েছে তাদের কল্যাণে আমরা যাতে কাজ করে যেতে পারি এজন্য সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন থাকা স্বত্বেও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কেন এবং তার লক্ষ্য উদ্দেশ্য কি ইনশা আল্লাহ আমরা পরবর্তীতে সাংবাদিক ভাইদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরব। আমাকে কেন্দ্রীয় মহাসচিব হিসেবে মনোনীত করায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক আজির উদ্দিন সেলিম এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান হ্যাপি বেগম সহ কেন্দ্রীয় কমিটির সকল দায়িত্বশীলদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের মহাসচিব মনোনীত হলেন এস এম ওয়াহিদুল ইসলাম

আপডেট সময় ০৭:০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩