ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচনে মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচনে মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেসের বিজয়কে কলকাতার গণমাধ্যমগুলো নানা আকর্ষণীয় ও চমকপ্রদ শিরোনামে তুলে ধরেছে। এমনকী, আজ সোমবার সকালে পত্রিকার শিরোনাম কী হওয়া উচিৎ, তা নিয়েও নিজস্ব মতামত দিয়েছেন অনেক পাঠক।পশ্চিমবঙ্গে সর্বাধিক প্রচারিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে তার নির্বাচনী জনসভাগুলোতে নিয়ম করে মমতা ব্যানার্জীকে সম্বোধন করতেন ”দিদিইইই, ও দিদিইইই” বলে … যেটাকে তৃণমূল কংগ্রেস পাড়ার বখাটে ছেলেদের টিটকিরির সঙ্গেও তুলনা করেছিল।দলের এমপি মহুয়া মৈত্র বলেছিলেন, প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের ‘ক্যাট কল’ মানায় না।সেই টিটকিরির জবাব দিয়ে ‘দিদি-ই’ যে আবার রাজ্যের ক্ষমতায় ফিরলেন, আনন্দবাজার সেটাই বোঝাতে চেয়েছে তাদের হেডলাইনে।কলকাতার আরেকটি জনপ্রিয় বাংলা দৈনিক প্রতিদিনের শিরোনাম হল ”মেয়ের কাছেই বাংলা”। সঙ্গে তারা লিখেছে : মমতার হ্যাটট্রিক, বিজেপির স্বপ্নচূর্ণ, বাম-কংগ্রেস নিশ্চিহ্ন।এবারের ভোটে তৃণমূলের স্লোগান ছিল, ”বাংলা নিজের মেয়েকেই চায়”। বিজেপির দলীয় মতাদর্শ ও নেতৃত্বকে তারা ‘বহিরাগত’ বলে তুলে ধরতে চেয়েছিলেন – আর এই শিরোনাম বলে দিচ্ছে বাংলা শেষ পর্যন্ত ‘নিজের মেয়ে’র ওপরেই ভরসা রেখেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচনে মমতা ব্যানার্জী

আপডেট সময় ০৬:৪৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩