ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

পঞ্চগড়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ১

বিক্ষোভকারীরা জানান, শেষ নবীকে অস্বীকার করে গোলাম আহমদকে নবী মনে করে আহমদিয়া সম্প্রদায়। তাই ইসলামের নামে তাদের কোনো জলসা আয়োজন ধর্মপ্রাণ মুসল্লিরা মেনে নিতে পারেন না।পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ৯ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।শুক্রবার দুপুরে শহরের এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।নিহত ২৭ বছর বয়সী আরিফুর রহমান শহরের মসজিদপাড়া এলাকার ফরমান আলীর ছেলে। পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর মাজেদুর রহমান চৌধূরী ইরান আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।স্বজনরা জানান, দুপুরে শহরের মসজিদপাড়া এলাকায় সংঘর্ষের সময় আরিফুরের মাথায় গুলি লাগে। তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়।এদিকে আহমদিয়া সম্প্রদায়ের মিডিয়া সেলের মাহমুদ আহম্মেদ সুমন জানান, সংঘর্ষের তাদের সম্প্রদায়ের একজন নিহত হয়েছেন, তবে তার পরিচয় পাওয়া যায়নি।আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে জুমার নামাজের পর পৌরসভা এলাকার কয়েকটি মসজিদ থেকে বিক্ষোভকারীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি আহাম্মদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের জলসার দিকে রওনা হয়। এ সময় চৌরঙ্গি মোড় এলাকায় পুলিশ মিছিলটি আটকে দেয়। এরপর পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।বিক্ষোভকারীদের দমাতে অসংখ্য রাবার বুলেট, টিয়ারশেল এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এসময় জেলা শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরের বেশ কিছু বিদ্যুতের ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। সন্ধ্যার পর আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়লে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সংঘর্ষ চলাকালে শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের অন্তত ২০-২৫টি বাড়িঘর ও জেলা শহরের চারটি দোকানের মালামাল বের করে অগ্নিসংযোগ করা হয়।বিক্ষোভকারীরা জানান, শেষ নবীকে অস্বীকার করে গোলাম আহমদকে নবী মনে করে আহমদিয়া সম্প্রদায়। তাই ইসলামের নামে তাদের কোনো জলসা আয়োজন ধর্মপ্রাণ মুসল্লিরা মেনে নিতে পারেন না।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রহিমুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় আহত ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও ২৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুইজনকের রংপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদা বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। সালানা জলসা বন্ধ করতে বলা হয়েছে।জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম রাতে সাংবাদিকদের জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

পঞ্চগড়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৬:৩৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩