ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে

মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা পৌনে একটার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।বিএনপির নেতাদের অভিযোগ, ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা করেছেন। তবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের দাবি, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশের কাছাকাছি সময়ে মানববন্ধনের জন্য জমায়েত হয় বিএনপি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় হামলার ঘটনা ঘটে।হামলার ঘটনা নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল বলেন, মানববন্ধন চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। “এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।”এদিকে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন বলেন, “যুবলীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে কোনো আক্রমণ করা হয়নি।মৌলভীবাজার শহরে পুলিশের টহল“বরং আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলাকালে বিএনপির মিছিল থেকে সরকারকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হয়।” হামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের রিকাবদার জানান, অপরিচিত কিছু লোকের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে

আপডেট সময় ০৬:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩