ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

‘ধাক্কা দিয়ে’ সরকারকে ফেলা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের ভীতকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেছেন, “নতুন প্রজন্মের জানা দরকার, কে শত্রু, কে মিত্র। তাকে যদি না চিনতে পারি, ভুল করব, ক্ষতিগ্রস্ত হব। আজও সেই পাঁয়তারা চলছে- কিভাবে শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে।“ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মত এতো ভঙ্গুর শেখ হাসিনা সরকার নয়; এটা হিমালয় পর্বত, হিমালয় পর্বতকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়।”শনিবার সন্ধ্যার পর মানিকগঞ্জের হরিরামপুরে গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করছিলেন স্বাস্থ্যমন্ত্রী।বিএনপির দিকে ইঙ্গিত করে জাহিদ মালেক বলেন, “আবার বলে, আওয়ামী লীগের লোক এ দেশ থেকে পালিয়ে যাবে। যারা এ দেশ স্বাধীন করেছে, যারা রক্ত দিয়েছে- তারা কোথায় পালিয়ে যাবে? পালাবে রাজাকার আলবদর, যারা এ দেশের স্বাধীনতা চায়নি।”কোভিড মহামারী মোকাবিলায় সরকার প্রধানের ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শেখ হাসিনা ভ্যাকসিন হিরো, যা বিশ্বের কোনও প্রধানমন্ত্রী হননি। দেশের ৯৮ শতাংশ জনগণ ভ্যাকসিনের আওতায় এসেছে।”উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, প্রধান শিক্ষক কোহিনূর আক্তার।এর আগে ওই বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং রাবেয়া গোলজার স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

‘ধাক্কা দিয়ে’ সরকারকে ফেলা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৩২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩