ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

লাখ টাকার মোটরসাইকেল নিয়ে হাজার টাকার ভ্যান চুরি

রাতের আঁধারে কাঁচামাল ব্যবসায়ীর ভ্যান চুরি করতে এসে দুই লাখ টাকা দামের মোটরসাইকেল ফেলে গিয়েছিল এক চোর। সেটি আনতে গিয়েই সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তার বিচরণ। রবিবার (১২ মার্চ) আটক করা হয় তাকে।শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে ঘটেছে এ ঘটনা।আটক যুবক রাজু হাওলাদার (১৯) বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানায়, দিনভর বেচাকেনার পর সবজির ভ্যানটি বাজারে রেখে বিকেলের দিকে বাড়ি ফিরে যান ব্যবসায়ী কৃষ্ণপদ মন্ডল। তবে রাত ৮টার দিকে সেখানে এসে দেখতে পান ভ্যানটি নেই। বিষয়টি বাজার বনিক সমিতিকে বিষয়টি জানালে তারা সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখেন ভ্যানটি এক যুবক চুরি করেছে।সিসিটিভিতে দেখা যায়, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে চড়ে বাজারে আসেন ওই যুবক। এরপর মোটরসাইকেলটি পাশে থামিয়ে আশপাশে ঘোরাঘুরি করতে করতে একসময় ভ্যানটির ওপর চেপে বসে ফোনে কথা বলতে থাকে। একপর্যায়ে ভ্যানটি চালিয়ে সে বাজার থেকে চলে যায়। এরমধ্যেই সিসিটিভি দেখে চোরকে শনাক্ত করা হয়। গভীর রাতে সে মোটরসাইকেল নিতে আবারও সেখানে আসে। ওইসময় স্থানীয় জনতা তাকে আটক করে মারধর করে ও পুলিশের হাতে তুলে দেয়।সবজি ব্যবসায়ী কৃষ্ণ মন্ডল বলেন, বিকেলে ভ্যান রেখে চলে যাই। রাতে এসে দেখি ভ্যান নেই। বাজার বনিক সমিতি সিসিটিভি দেখে চোর শনাক্ত করে ও পরে চোরকে আটক করে। তবে এখনও ভ্যান ফেরত পাইনি।টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর বলেন, রাতে চোরকে আটক করে থানায় আনার পর রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে এখনও এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

লাখ টাকার মোটরসাইকেল নিয়ে হাজার টাকার ভ্যান চুরি

আপডেট সময় ০৭:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩