ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততা ইত্যাদি বিষয়ে গুজব ছড়িয়ে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ হেড কোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সংক্রান্ত ভার্চুয়াল সভায় অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম এ নির্দেশনা দেন। বাংলাদেশ পুলিশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা (এসপি) ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেছেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অন্যান্যের মধ্যে ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় এ বছর জানুয়ারি মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।এতে সভায় সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগিয়ে কোনো গোষ্ঠী যাতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। রমজানের প্রয়োজনীয় পণ্য পরিবহন নিশ্চিতকল্পে সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধে জেলা ও হাইওয়ে পুলিশকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।সভাপতি আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন। তিনি মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।সভায় উত্থাপিত বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, জানুয়ারি ২০২৩ মাসে পূর্ববর্তী ডিসেম্বর ২০২২ মাসের তুলনায় মোট দায়েরকৃত মামলা, ডাকাতি মামলা, খুন-ধর্ষণ মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা হ্রাস পেয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান

আপডেট সময় ০৬:৫৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩