ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৪৮ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি,হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।বুধবার (১৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশ নেন।এর আগেই বিমান ভাড়া বাড়ানোর যৌক্তিকতা সম্পর্কে জানতে চেয়েছিল কমিটি। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, জ্বালানি তেলের মূল্য, বিমান পরিচালনার ব্যয় ও কর বৃদ্ধি, একমুখী পরিবহনসহ নানা কারণে বিমান ভাড়া বাড়াতে হয়েছে। ২০২২ সালে হজের সময় ডলারের বিনিময় হার ৮৫ টাকা ১০ পয়সা হলেও এ বছর তা হয়েছে ১০৬ টাকা। বিমানের জ্বালানি তেলের দামও গত বছরের তুলনায় প্রায় ১৯% বেড়েছে। ফলে বিমানের ভাড়া বেড়েছে। আলোচনা শেষে বিমান ভাড়া কমানোর সুপারিশ করে কমিটি।এছাড়া বৈঠকে হজযাত্রীদের চিকিৎসার জন্য যে মেডিকেল টিম পাঠানো হয়, তাতে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।বৈঠক শেষে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সাংবাদিকদের বলেন, “বিমানের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, হজ পবিত্র ধর্মীয় বিষয়। এখানে ব্যবসা বা লাভের চিন্তার সুযোগ নেই। প্রয়োজনে বিমান ভাড়ায় ভর্তুকি দেওয়া যায়।তিনি আরও বলেন, “হাজিদের সহায়তার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিদের পাঠানোর নজির রয়েছে। কিন্তু তাঁরা যাওয়ার পর কোনো কাজ করেন না। কমিটির পক্ষ থেকে এ বিষয়ে সচেতন হতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট সময় ১০:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩