ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

পিরোজপুরে বাস-নসিমন সংঘর্ষে তিনজনের মৃত্যু

ঢাকা-মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশা এলাকায় বাস-নসিমন সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নসিমনের আরও ছয়জন যাত্রী।শুক্রবার (১৭ মার্চ) বিকেলে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।নিহত তিনজন হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার আল-আমিন মল্লিকের ছেলে শাহিন মল্লিক (১৮); এই জেলার মোড়েলগঞ্জ উপজেলার চোমরা এলাকার আবুল হোসেন মিনার ছেলে ইয়াসিন মিনা (২২) এবং কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার বাসিন্দা বাদশা  (১৭)।দুর্ঘটনায় আহত পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়েবাড়িতে ক্যাটারিং সার্ভিসে খাবার পরিবেশনের জন্য তারা ২১ জন নসিমনে করে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিলেন। নসিমনটি পিরোজপুরের শংকরপাশা এলাকায় পৌঁছালে ডানপাশের চাকাটি ফেটে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।এ ছাড়া গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হলে তাদের মধ্যে একজন মারা যান। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পিরোজপুর সদর থানার ওসি জানান, এ ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় শিকার নসিমন ও বাস জব্দ করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

পিরোজপুরে বাস-নসিমন সংঘর্ষে তিনজনের মৃত্যু

আপডেট সময় ০৬:৪৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩