ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত ১৯

মাদারীপুরের শিবপুর উপজেলায় ঢাকাগামী একটা যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বলছে পুলিশ।পুলিশ জানিয়েছে, ইমাদ পরিবহনের বাসটি ভোর সাড়ে চারটায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।এরপর পদ্মাসেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারায় সেটি।বাসটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।পদ্মা সেতু চালু হবার পর এক্সপ্রেসওয়েতে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা বলে বলছেন স্থানীয় মানুষেরা।মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৪জন মারা যায়। পরে হাসপাতালে নেয়া হলে আরো পাঁচজন মারা যান।তবে নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।পুলিশ সুপার মি. আলম জানান বাসে ৪৫ জনের মতো যাত্রী এবং ৩ জন স্টাফ ছিল।আহতদের ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।সকাল আটটার দিকে দুর্ঘটনার পরপরই শুরুতে স্থানীয় মানুষ এগিয়ে আসেন উদ্ধার কাজে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস যোগ দিয়েছে।ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণেই বাসটি দুর্ঘটনায় পড়ে। তবে মি. আলম বলেছেন তদন্ত করে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত ১৯

আপডেট সময় ০৪:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩