ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

নিহত আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক খুলনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাকির হত্যা মামলার এক আসামি শেখ আনসার আলীকে গুলি করে হত্যা করা হয়েছে।শুক্রবার (২৪ মার্চ) দুপুরে মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে।আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান। তিনি জানান, আনসার আলী জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর তিনটি গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ওসি আরও জানান, নিহত আনসার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে খানজাহান আলী থানার শিরোমণি এলাকায় বসবাস করে আসছিলেন। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।শিরোমণি পুর্বপাড়ার মো. নাদের বলেন, “জুম্মা নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আনসার শেখ। মসজিদ থেকে ৫০ গজ আসার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর বাড়ির সামনে মোটরসাইকেলে ওত পেতে থাকা দুইজন তাকে লক্ষ্য করে ছয় থেকে সাত রাউন্ড গুলি করে। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩