ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বিশ্বের সবচেয়ে নৃশংস গণহত্যা বাংলাদেশেই ঘটেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা বিশ্বে যতগুলো গণহত্যা সংঘঠিত হয়েছে, এরমধ্যে সবচেয়ে নৃশংস ঘটনাটি বাংলাদেশেই ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘যেখানে ছয় ঘণ্টায় কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল।’রবিবার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, সেদিন (১৯৭১ সালের ২৫ মার্চ) রাতেই ১২টা এক মিনিটে বঙ্গবন্ধু সেই ঘোষণাটি আসলো, যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি। মার্চ মাসের প্রতিটা দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ গণহত্যা দিবস। সারা বিশ্বের কাছে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’এসময় ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা খুন করেছিল, তাদেরও আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনও পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও অচিরেই ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে। ফিরিয়ে এনে তাদেরও ফাঁসির রায় কার্যকর করা হবে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বিশ্বের সবচেয়ে নৃশংস গণহত্যা বাংলাদেশেই ঘটেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩