ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

‘কিশোর গ্যাংয়ের হামলায়’ ছুরিকাহত দুই জন

রাজধানীর কড়াইল বস্তিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থীসহ দুই কিশোর আহত হয়েছে। বুধবার (২৯ মার্চ) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। আহত মো. আরাফাত (১৬) ও আব্দুর রহিমকে (১৭) চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, বিষয়টি বনানী থানাকে অবহিত করা হয়েছে।আহত আরাফাতের মা রেখা আক্তার জানিয়েছেন, তার ছেলে বাকেরগঞ্জ সদর উপজেলার ফজলুল হক মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে তার নানার বাড়ি থেকে পড়াশোনা করে। তার বাবা মাছ ব্যবসায়ী। রোজার মাস শুরু হওয়ায় তাকে ঢাকায় আমাদের কাছে টিএনটি আনসার ক্যাম্পের কাছের বাসায় নিয়ে আসি। গত রাতে স্থানীয় প্রতিবেশী রহিমের সঙ্গে সে বাইরে গিয়েছিল। পরে সংবাদ পাই কড়াইল বস্তির বেলতলা ভাঙ্গা ওয়াল এলাকায় স্থানীয় সোহেল, রাফিসহ ২০/২৫ জন কিশোর তাদের ঘেরাও করে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে। আরাফাতের শরীরের বিভিন্ন স্থানে ৬/৭টি আঘাত করে এবং রহিমের গলায় রক্তাক্ত জখম করে।তিনি বলেন, হামলাকারীদের সম্ভবত টার্গেট ছিল রহিম। কারণ আমার ছেলে গ্রামের বাড়ি থেকে এসেছে। সে তো কারও চেনা নয়।রেখা আক্তার জানান, আরাফাতকে সারা রাত চিকিৎসা করিয়ে সকালে বাসায় নিয়ে এসেছি। বনানী থানার পুলিশ তার খোঁজ খবর নিয়ে গেছে। রহিমের খবর জানি না।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

‘কিশোর গ্যাংয়ের হামলায়’ ছুরিকাহত দুই জন

আপডেট সময় ১২:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩