ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।রোববার (২ এপ্রিল) দুপুরে আলীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকেরা হলেন- বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাহপুর গ্রামের শহিদ উল্যার ছেলে কামরুল ইসলাম সুমিজ, জিরতলী ইউনিয়নের সিন্ধুরকাঁইত গ্রামের ওমর ফারুকের ছেলে ফয়েজ, চৌমুহনী পৌর এলাকার আলীপুরের নুরুল ইসলামের ছেলে তানভির হোসেন আশিক ও একই এলাকার আব্দুল মন্নানের ছেলে আলা উদ্দিন আলো।র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মাহমুদুল হাসান জানান, একদল অস্ত্রধারী চৌমুহনী পৌর এলাকার আলীপুরে সন্ত্রাসীমূলক কাজে করতে প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাই। র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আলীপুর থেকে চার যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকেরা এলাকার সন্ত্রাসী হিসেবে চিহিৃত। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ৪

আপডেট সময় ০১:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩