ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আফতাবনগরে ছিনতাইকারীর কোপে বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত

রাজধানীর আফতাবনগরে বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। রবিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার পর রাতেই ওই ছাত্রীকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে একাধিক টিম কাজ করছে।’ এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস জানান, রাতে জিম থেকে বাসার উদ্দেশে রওনা হন তার সহপাঠী। এসময় তিন-চার জন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সব নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে মারাত্মকভাবে আহত হয় সে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আফতাবনগরে ছিনতাইকারীর কোপে বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত

আপডেট সময় ০১:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩