ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সাকিবের হাফসেঞ্চুরি

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন): বাংলাদেশ- প্রথম ইনিংসে ২৭ ওভারে ১২০/৩ (সাকিব আল হাসান ৫২*, মুশফিকুর রহিম ২৫*; তামিম ইকবাল ২১, মুমিনুল হক ১৭, নাজমুল হোসেন শান্ত ০)।আয়ারল্যান্ড- প্রথম ইনিংসে ৭৭.২ ওভারে ২১৪/১০ (বেন হোয়াইট ০*, গ্রাহাম হিউম ২*;  হ্যারি টেক্টর ৫০, কার্টিস ক্যাম্ফার ৩৪, মার্ক অ্যাডায়ার ৩২, ম্যাকব্রিন ১৯, অ্যান্ডি বালবির্নি ১৬, জেমস ম্যাককলাম ৭,  মারে কমিন্স ৫, পিটার মুর ১)।শুরুতে উইকেট হারানোর চাপ দারুণভাবে সামাল দিয়েছেন সাকিব-মুশফিক। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৫০ রানের জুটি গড়তে খেলেছেন ৫৪ বল। তুলনায় সাকিব ছিলেন বেশি আক্রমণাত্মক। ৪৫ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরিও। তাদের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল।

দিনের তৃতীয় ওভারেই ফিরলেন মুমিনুল

তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে প্রথম ইনিংস বেশি বড় করতে দেয়নি বাংলাদেশ। সফরকারী দল একমাত্র টেস্টের প্রথম দিন ২১৪ রানে থেমেছে। তার পর ব্যাট হাতে দিনের শেষটা পুরোপুরি স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি স্বাগতিক দল। দ্রুত দুই ওপেনারকে হারিয়েছে। মাত্র ২ রানে প্রথম উইকেট পড়েছে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত গোল্ডেন ডাকে ফিরেছেন। মুমিনুল হককে নিয়ে তামিম ইকবাল দিন শেষ করে আসতে পারতেন। কিন্তু বাঁহাতি ওপেনার শেষ বলে আউট হওয়ায় অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে তারা। তাতে ভেঙেছে ৩২ রানের জুটি। তামিম ২১ রানে আউট হয়েছেন।গতকাল ১২ রান নিয়ে ব্যাট করছিলেন মুমিনুল। দেখার ছিল প্রথম দিন ৩৪ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিন শুরুটা কেমন করে। দেখা গেলো তিন ওভারও স্থায়ী হয়নি মুমিনুলের প্রতিরোধ। ১২.৪ ওভারে মার্ক অ্যাডায়ারের লেগ স্টাম্প বরাবর করা ফুলার লেংথের ডেলিভারি একটু সরে খেলতে গিয়েছিলেন। ফলাফল উপড়ে যায় মুমিনুলের লেগ স্টাম্প!  ফেরার আগে ৩৪ বলে ১৭ রান করেন তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সাকিবের হাফসেঞ্চুরি

আপডেট সময় ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩