ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বিচার বিভাগকে আরও গতিশীল করতে হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘রাষ্ট্রের তিনটি অঙ্গ হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ। এ তিনটির কোনও একটি অঙ্গ যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সবাই মিলে বিচার বিভাগকে আরও গতিশীল করতে হবে।’রবিবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।প্রধান বিচারপতি আরও বলেন, ‘আইনজীবীরা আদালতের অংশ। তাদের মধ্যে সহিংসতা দেখা দিলে আইন প্রতিষ্ঠা সম্ভব হবে না। তাতে গণতন্ত্রের ক্ষতি হবে।’ তিনি বলেন, ‘ফরিদপুর আদালতে এ বছর মামলার ফাইলিং হয়েছে ২৫ হাজার ৫৫৭টি। আর মামলার ডিস পোসাল হয়েছে ২৯ হাজারেরও বেশি, এটা একটি ভালো দিক।’এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক জাহিদ বেপারী বক্তব্য দেন। এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ফরিদপুর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী এবং বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বিচার বিভাগকে আরও গতিশীল করতে হবে: প্রধান বিচারপতি

আপডেট সময় ০৪:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩