ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

টেকনাফে ১ কেজি আইস ও ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় ২০ কেজি কারেন্ট জাল এবং একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।তিনি জানান, সোমবার রাতে টেকনাফের ন্যাচারি পার্ক এলাকা দিয়ে মাদকের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদে অভিযান চালানো হয়। রাত ১২টার দিকে দুই ব্যক্তিকে কাঠের নৌকা করে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশি করে জালের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০  হাজার পিস ইয়াবা ও ২০ কেজি কারেন্ট জালসহ কাঠের নৌকাটি জব্দ করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

টেকনাফে ১ কেজি আইস ও ইয়াবা জব্দ

আপডেট সময় ১২:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩