ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশার ৫ যাত্রীর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরকান সড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরিফে বুধবার উরস শরিফ অনুষ্ঠিত হয়। সেখানে আসা লোকজন সকালে বাসে করে ফিরে যাওয়ার সময় উপজেলার রায়খালী ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় পাঁচ জন মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহতদের তাৎক্ষণিক পরিচয় কিংবা নাম-ঠিকানা পাওয়া যায়নি।’চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ আহত অপর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশার ৫ যাত্রীর

আপডেট সময় ১২:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩