ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বাখমুতে ‘অভূতপূর্ব রক্তক্ষয়ী যুদ্ধ’ চলছে: ইউক্রেন

কয়েক দশকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে। পাশের শহর স্লোভিয়ানস্কের আবাসিক ভবনে রুশ বিমান হামলায় ১১ জন নিহত হওয়ার পর এ কথা জানায় ইউক্রেনীয় সেনাবাহিনী। তারা বলছে, ‘অভূতপূর্ব রক্তক্ষয়ী যুদ্ধ’ চলছে শহরে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়য় বলছে, ওয়াগনার ভাড়াটে বাহিনীর যোদ্ধারা শনিবার বাখমুতের আরও দুটি এলাকা দখল করেছে। ওয়াগনাররা গত গ্রীষ্ম থেকে শহরটি দখলের চেষ্টা করছে।ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র সের্হি চেরেভাতি বলেন, ‘সাম্প্রতিক দশকগুলোর মধ্যে নজিরবিহীন রক্তক্ষয়ী যুদ্ধগুলো বাখমুতে সংঘটিত হচ্ছে।’তিনি ১+১ টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমাদের সেনারা শত্রুদের যুদ্ধ করার ক্ষমতাকে পিষে দিতে এবং তাদের মনোবল ভেঙে দিতে লড়ছে।’এদিকে বাখমুতে অনেক অগ্রগতি হওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, ওয়াগনার অ্যাসল্ট ইউনিট সফলভাবে অগ্রসর হয়েছে। তারা শহরের উত্তর ও দক্ষিণ উপকণ্ঠে দুটি জেলা দখল করেছে। রাশিয়ান সেনাবাহিনীর প্যারাট্রুপ ইউনিটগুলো এসব অভিযানে সহায়তা করছে।আল জাজিরা স্বাধীনভাবে এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।যুক্তরাজ্য শুক্রবার একটি গোয়েন্দা আপডেটে জানায়, ইউক্রেনীয় সেনারা বাখমুতের কিছু অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। কারণ রাশিয়া সেখানে নতুন করে আক্রমণ চালিয়েছিল। গত দুই দিন ধরে তীব্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়য় বলছে, ওয়াগনার ভাড়াটে বাহিনীর যোদ্ধারা শনিবার বাখমুতের আরও দুটি এলাকা দখল করেছে।আল জাজিরা স্বাধীনভাবে এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।যুক্তরাজ্য শুক্রবার একটি গোয়েন্দা আপডেটে জানায়, ইউক্রেনীয় সেনারা বাখমুতের কিছু অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। কারণ রাশিয়া সেখানে নতুন করে আক্রমণ চালিয়েছিল। গত দুই দিন ধরে তীব্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বাখমুতে ‘অভূতপূর্ব রক্তক্ষয়ী যুদ্ধ’ চলছে: ইউক্রেন

আপডেট সময় ০১:২২:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩