ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে মিলবে স্বস্তি, এশিয়ান হাইওয়েতে ভোগান্তি

পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে কয়েকদিন পরই নাড়ির টানে বাড়ির পানে ছুটবে মানুষ। তাদের ঈদযাত্রা স্বাভাবিক করতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এসব উদ্যোগ নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির। তবে এশিয়ান হাইওয়ে অপ্রশস্ত ও চার লেনের উন্নীতকরণ কাজ চলায় যানজট হবে। সেইসঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনের উন্নীতকরণ কাজের জন্য ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) দিয়ে প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করেন। পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়েও হাজার হাজার মানুষজন যাতায়াত করেন।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানজটের স্থান হিসেবে শিমরাইল, মদনপুর, মোগরাপাড়া এবং মেঘনা টোলপ্লাজাকে চিহ্নিত করেছে পুলিশ। সেইসঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর, তারাব বিশ্বরোড, রূপসী মোড়, বরপা ও ভুলতা মোড়কে চিহ্নিত করেছে তারা। এসব স্থানে যানজট নিরসন করে ঈদযাত্রা স্বস্তির করা হবে। তবে এশিয়ান হাইওয়ে অপ্রশস্ত ও চার লেনের কাজ চলায় যানজট সৃষ্টি হবে।  একইভাবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত ছয় লেনের কাজ চলছে। ফলে শিবু মার্কেট, জালকুড়িসহ বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হবে ঈদযাত্রায়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে মিলবে স্বস্তি, এশিয়ান হাইওয়েতে ভোগান্তি

আপডেট সময় ০১:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩