ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

দিরাইয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সহ সাধারণ জনগণ 

দিরাই প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া ১০ কেজি চাউলের ২শত বস্তা গায়েবের মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের সামনে এক মানববন্ধন বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। চরনারচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে পরিষদের বর্তমান চেয়ারম্যান পরিতোষ রায়ের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ একটি গোষ্ঠীর করা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা গণেশ দাস। প্রফেসর মোস্তাহার মিয়া মোস্তাকের সার্বিক পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাস, মুক্তিযোদ্ধা প্রভাত দাস, মুক্তিযোদ্ধা প্রাণকৃষ্ণ রায়, মুক্তিযোদ্ধা গোপেশ দাস, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন, সজল রায়, জহিরুল ইসলাম, রুবেল মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের মেম্বার ফতেহ নূর, জসিম উদ্দিন, খোকন তালুকদার, মহেশ দাস, তাপস রায়, প্রিয়বালা দাস, প্রমিলা সূত্রধর, প্রভাত দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী ও অর্থলোভী মহলের প্ররোচনায় পরিষদের কয়েকজনকে ভুল বুঝিয়ে এবং কিছু মিডিয়াকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে চরনারচর ইউনয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান পরিতোষ রায়ের বিরুদ্ধে ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া ১০ কেজি চালের ২শত বস্তা গায়ের করার মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগাণ্ডা চালিয়ে তার সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নির্বাচনের পর থেকেই বর্তমান চেয়ারম্যান পরিতোষ রায়ের বিরুদ্ধে নানা ধরণের মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন, যে সকল মেম্বাররা অভিযোগ করেছেন, তারাও তাদের ১০ কেজি চালের ন্যায্য অংশ পেয়ে মাস্টার রোলে স্বাক্ষর করেছেন। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসারও উপস্থিত থেকে চালের বস্তাগুলো সঠিক পেয়েছেন বলে বক্তারা দাবী করেছেন। শ্রমিক সংকটের কারণে মাত্র ৭০ বস্তা চাল নৌকায় ছিল উল্লেখ করে বক্তারা বলেন, প্রকৃত ঘটনা না জেনেই অনেকেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে জনপ্রিয় চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করার পায়তারা করছেন। আমরা আজকের মানববন্ধন থেকে এ সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

দিরাইয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সহ সাধারণ জনগণ 

আপডেট সময় ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩