ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ঈদ ঘিরে সুন্দরবন থেকে দ্বিগুণ রাজস্ব আয়ের আশা

ঈদের ছুটিতে বিদেশের চেয়ে দেশের ঐতিহ্যবাহী স্থান ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের। এ জন্য করোনার পর এবার সুন্দরবন ঘিরে পর্যটনের দারুণ সম্ভাবনা দেখছেন পর্যটক সংশ্লিষ্টরা। একইসঙ্গে দ্বিগুণ রাজস্ব আয়ের প্রত্যাশা করছেন তারা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ডলার ও বিমানের টিকিটের দাম বাড়ায় অন্যান্য বছরের তুলনায় এবার ঈদুল ফিতরের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূ‌মি সুন্দরবনে ঘুরতে আসার আগ্রহ বেশি ভ্রমণপিপাসুদের। এরই মধ্যে লঞ্চ, বোট ও হোটেল বুকিং দিয়েছেন প্রচুর পর্যটক। আরও অনেকে এখনও বুকিং দিচ্ছেন।এদিকে, এবার প্রচুর পর্যটক ঘুরতে আসবেন এমন আশায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা জোরদার করেছে বন বিভাগ।সরকারি-বেসরকারি খাতের পর্যটন শিল্প-সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন বছর করোনার কারণে পর্যটন ব্যবসায় যে ক্ষতি হয়েছে, তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এবারের ঈদের ছুটি কাজে লাগিয়ে ব্যবসা করতে চান তারা। অনেক পর্যটক এবার সুন্দরবনকে প্রাধান্য দিচ্ছেন। ফলে তাদের বরণের জন্য সব প্রস্তুতি সেরে রেখেছেন পর্যটন সংশ্লিষ্টরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ঈদ ঘিরে সুন্দরবন থেকে দ্বিগুণ রাজস্ব আয়ের আশা

আপডেট সময় ০৯:৫২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩