ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

কুমিল্লায় নতুন জাতের চিকন ধানের বাম্পার ফলন

সারা দেশে মিনিকেট চাল নামে যা খাওয়ানো হচ্ছে তার পুরোটাই ধোঁকা। মূলত মোটা চালকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে আকৃতি ছোট করা হয়। তারপর মিনিকেট বলে বিক্রি করা হয়। তবে এবার কুমিল্লায় নতুন জাতের চিকন ধান চাষ করা হয়েছে। এই ধানের বাম্পার ফলন হয়েছে। এর নাম বিনা ধান-২৫।এই ধানের চাল চিকন হওয়ায় এটিকে ‘মিনিকেট’ বলছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, এই ধানের চাল মিনিকেটের মতো চিকন। স্বাদ ভালো। এর দাম তুলনামূলক ভালো হওয়ায় এই ধান চাষে ঝুঁকছেন তারা।এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান বলেন, ‘এই ধানের চাল চিকন হওয়ায় এটিকে মিনিকেট বলা যায়।’ কান্দারঘোড়া এলাকার কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে ছড়িয়ে আছে বিনা ধান-২৫। এরই মধ্যে কৃষকরা এই ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন।

এর নাম বিনা ধান-২৫

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহিদা খাতুন বলেন, ‘২৮ ও ২৯ জাতের ধান প্রতি হেক্টরে পাঁচ-ছয় টন হতো। এবার বিনা ধান-২৫ প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে সাড়ে সাত টন। বাম্পার ফলন দেখে খুশি আমার ব্লকের কৃষকরা।’এই ধানের বাম্পার ফলন হয়েছেবিনা কুমিল্লা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আশিকুর রহমান বলেন, ‘ব্লাস্টসহ বিভিন্ন রোগে বোরো মৌসুমের ফসল ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে কৃষকরা চিন্তিত ছিলেন। বিনা-২৫ নতুন জাতের ধান। এবার প্রথম কুমিল্লার মাঠে চাষ হয়েছে। দেখা গেছে ব্লাস্ট আক্রমণ করেনি। কম সময়ে, কম সেচ ও সারে বাম্পার ফলন হয়েছে।’এবার কুমিল্লায় ১৮ হেক্টর জমিতে প্রথম এই জাতের ধান চাষ হয়েছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘এটির ফলন প্রত্যাশার চেয়ে বেশি। এটির গাছ শক্ত হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহনশীল। এটি প্রিমিয়াম কোয়ালিটির ধান। যা বিদেশে রফতানি করা যাবে। গাছ লম্বা হওয়ায় এটি থেকে কৃষক বেশি খড় পাচ্ছেন। ফলন ভালো পেয়ে খুশি কৃষকরা।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

কুমিল্লায় নতুন জাতের চিকন ধানের বাম্পার ফলন

আপডেট সময় ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩