ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

তালেবানকে অবশ্যই নারীর অধিকার ফিরিয়ে দিতে হবে: জাতিসংঘ

আফগানিস্তানে জাতিসংঘের জন্য কাজ করা আফগান নারীদের ওপর তালেবানের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নারী ও মেয়েদের অধিকার ফিরিয়ে দিতে তালেবান নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছে নিরাপত্তা পরিষদ। 

নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাবটি তোলে সংযুক্ত আরব আমিরাত এবং জাপান। তারা এই নিষেধাজ্ঞাকে জাতিসংঘের ইতিহাসে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করে। জানায়, এটি মানবাধিকার এবং মানবিক নীতিকে ক্ষুণ্ন করে। প্রস্তাবে আফগান সমাজে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর জোর দেওয়া হয়।জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত লানা নুসিবেহ বলেন, ‘৯০টিরও বেশি দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছে। আফগানিস্তানের নিকট প্রতিবেশী, মুসলিম বিশ্ব এবং পৃথিবীর সব প্রান্তের মানুষ আফগান নারীদের পক্ষে আছে। আফগানিস্তানের নারীদের নাম সমাজ থেকে মুছে ফেলার ঘটনায় বিশ্ব চুপ করে বসে থাকবে না।’জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত রবার্ট উড বলেন, ‘আমরা তালেবানের নারী ও মেয়েদের নিপীড়নের পক্ষে দাঁড়াবো না। এই সিদ্ধান্তগুলো অমার্জনীয়। পৃথিবীর আর কোথাও এমন দেখা যায় না। তালেবানের এই আদেশ আফগানিস্তানের অপূরণীয় ক্ষতি করছে।’২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। বিশ্বের কোনও দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বেশিরভাগ দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা আফগানিস্তানে অর্থ সহায়তা বন্ধ করে দেয়।এমন প্রেক্ষাপটে দেশটির অর্ধেক মানুষ খাদ্য সংকটের মুখে পড়েছে। অনেক আন্তর্জাতিক সংস্থা দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নিলেও জাতিসংঘ তাদের কাজ অব্যাহত রাখে। চলতি মাসের শুরুতে জাতিসংঘে আফগান নারীদের চাকরিতে নিষেধাজ্ঞা দেয় তালেবান শাসকরা। এর আগে আফগান নারীদের উচ্চ শিক্ষা ও ঘরের বাইরে কাজে নিষেধাজ্ঞা দেয় তালেবান।নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আফগানিস্তানের জনগণের সুবিধার জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সংকট মোকাবিলার প্রয়োজনীয়তারও বিষয়টিও উল্লেখ করা হয়।যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংকের বিলিয়ন বিলিয়ন রিজার্ভ জব্দ করেছে ওয়াশিংটন। পরে অর্ধেক অর্থ মার্কিন, সুইস এবং আফগান ট্রাস্টিদের তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের একটি ট্রাস্ট ফান্ডে স্থানান্তর করা হয়।চীনে জাতিসংঘের দূত গেং শুয়াং বলেন, ‘আমরা যা দেখছি তা হলো সম্পদ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। তবে আফগান জনগণের কাছে একটি পয়সাও ফেরত আসেনি।’জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়াও আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

তালেবানকে অবশ্যই নারীর অধিকার ফিরিয়ে দিতে হবে: জাতিসংঘ

আপডেট সময় ০৫:৪৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩