ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

রাজধানীতে ভগ্নিপতির রডের আঘাতে তরুণ নিহত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভগ্নিপতির রডের আঘাতে শাকিল (১৮) নামে এক তরুণ নিহতের অভিযোগ ওঠেছে। তিনি উদ্যানে ঘুরে ঘুরে হকারি করে শরবত বিক্রি করতেন। সোমবার (১ মে) ভোরে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের বড় ভাই শাহিন বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে দোকান করি। সকালে এসে জানতে পারি, আমার ছোট ভাই শাকিলের সঙ্গে ছোট বোনের স্বামী বাবুর কিছু একটা নিয়ে ঝগড়া হয়। সম্ভবত টাকা পয়সা নিয়ে। পরে বাবু একটি রড দিয়ে তার পিঠে কোমরে সজোরে আঘাত করে, এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাকিল পরিবারের অন্যদের সঙ্গে কামরাঙ্গীচর আশ্রাফাবাদের ৪০ নম্বর রোডে একটি ভাড়া বাসায় থাকতো। তার বাবা মৃত বাবুল মিয়া।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

রাজধানীতে ভগ্নিপতির রডের আঘাতে তরুণ নিহত

আপডেট সময় ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩