ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ নেতা কারাগারে

মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২ মে) সকালে বিএনপির ৪৬ নেতাকর্মী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থানীয় জামিনের জন্য আবেদন করেন। আদালত ছয় জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- জেলা  বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামন মুরাদ, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্লোভ, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা এবং ইউনিয়ন যুবদল নেতা নোমান।এদিকে, বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহসভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুরু কায়েম সবুজ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বিএনপির ৯৮৬ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ নেতা কারাগারে

আপডেট সময় ০৪:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩