ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

কলকাতা আমাদের হারায়নি, আমরা নিজেরা হেরে গেছি: লারা

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চলতি আইপিএলে নিজেদের ষষ্ঠ হার এড়াতে পারতো সানরাইজার্স হায়দরাবাদ। ১৭২ রানের লক্ষ্যে নেমে পাঁচ রানে হেরে গেছে তারা। শেষ ওভারে ৯ রান লাগতো, কিন্তু ১৬৬ রানে থেমে যেতে হয়েছে। এই হারের পর নিজ দলের ব্যাটারদের দুষলেন প্রধান কোচ ব্রায়ান লারা।লক্ষ্যে নেমে ৫৪ রানে ৪ উইকেট হারায় হায়দরাবাদ। তারপর এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেনের ৭০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ক্লাসেন ৩৬ রানে বিদায় নেন। মার্করাম ইনিংস সেরা ৪১ রান করে আউট হন। তারপরও জয়ের সম্ভাবনা তাদের দিকেই ছিল। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। বরুণ চক্রবর্ত্তী তৃতীয় বলে আব্দুল সামাদকে ২১ রানে থামান। ভুবনেশ্বর কুমার শেষ বলে প্রয়োজনীয় ছক্কা মারতে পারেননি।দলের পরাজয় বিশ্লেষণ করতে গিয়ে লারা বলেছেন, ‘পাওয়ার প্লেতে আমরা কয়েকটি উইকেট হারালাম, যেটা সবসময় আপনাকে পিছিয়ে দেয়। আমরা আবারও ক্লাসেনকে দায়িত্ব নিতে পাঠালাম। সে ছয় নম্বরে ব্যাট করতে এসেছিল, তার আগের পাঁচজনও ছিল মানসম্মত খেলোয়াড়। কিন্তু তার কাঁধেই দায়িত্ব পড়ে।’ব্যাটারদের দুষলেন উইন্ডিজ ব্যাটিং গ্রেট, ‘এই ধরনের খেলা জেতানোর দায়িত্ব সবসময় ব্যাটারদের কাঁধে থাকে, বিশেষ করে এরকম ভালো ব্যাটিং ট্র্যাকে। কিন্তু আমরা পারলাম না।’প্রতিপক্ষ স্পিনারদের নিয়ে লারা বললেন, ‘তাদের ভালো ভালো  স্পিনার আছে। এই টুর্নামেন্টে আমরা সেটা দেখেছি। নারিন, চক্রবর্ত্তী, তারা সবাই বিশ্বমানের স্পিনার। কিন্তু আমরা ভালো একটি পার্টনারশিপ পেয়েছিলাম। বেশ কিছু ওভারে বড় রান নিয়ে ম্যাচে ফিরেছিলাম। তারপর গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি উইকেট হারিয়ে ফেললাম। আমি বলবো, এই ম্যাচটা আমাদের জেতার কথা ছিল এবং আরও বলতে হচ্ছে, তারা আমাদের হারায়নি, আমরা হেরে গেছি। খেলা আমাদের হাতে ছিল, কিন্তু হেরে গেলাম।’৯ ম্যাচে মাত্র তিনটি জয় হায়দরাবাদের। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের প্লে অফে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

কলকাতা আমাদের হারায়নি, আমরা নিজেরা হেরে গেছি: লারা

আপডেট সময় ০৩:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩