ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

বিশ্বকাপে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ কলকাতা ও গুয়াহাটিতে

এখনও চূড়ান্ত হয়নি ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের শুরুর দিনক্ষণ। এমনকি ভেন্যুও ঠিক করা হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এসব ব্যাপারে কিছুটা আঁচ দিয়েছে। জানা গেছে, বাংলাদেশে তাদের অধিকাংশ ম্যাচ খেলবে কলকাতা ও গুয়াহাটিতে।বিশেষ করে ভারত ও পাকিস্তানের ম্যাচ কোথায় হচ্ছে, তা নিয়ে জল্পনার শেষ নেই। সংবাদমাধ্যমটির দাবি, ২০১৬ সালের পর ভারতের মাটিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আইপিএল শেষ হওয়ার পরপর বড় অনুষ্ঠান করে বিশ্বকাপ সূচি ঘোষণা করবে বিসিসিআই, উঠে এসেছে এই প্রতিবেদনে। সবকিছু ঠিক থাকলে এই ইভেন্ট শুরু হবে ৫ অক্টোবর। ভেন্যুর সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে নাগপুর, বেঙ্গালুরু, ত্রিভানদ্রুম, মুম্বাই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, রাজকোট, ইন্দোর ও ধর্মশালাকে।এই ভেন্যুগুলোর মধ্যে থেকে সাতটি ভারতের লিগ ম্যাচগুলো আয়োজন করবে। আহমেদাবাদে হবে ফাইনাল। পাকিস্তান নিরাপত্তাজনিত কারণে বেশিরভাগ ম্যাচ খেলবে চেন্নাই ও বেঙ্গালুরুতে। কলকাতার ইডেন গার্ডেন্সকেও বিবেচনা করা হচ্ছে। একইভাবে বাংলাদেশ বেশিরভাগ ম্যাচ খেলবে কলকাতা ও গুয়াহাটিতে। বাংলাদেশ থেকে দূরত্ব কম হওয়ায় দর্শকদের যাতায়াত নির্বিঘ্ন রাখায় এই সিদ্ধান্ত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

বিশ্বকাপে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ কলকাতা ও গুয়াহাটিতে

আপডেট সময় ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩