ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় গোলাম রাব্বী (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দিবাগত রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে পাঁচ জনের মৃত্যু হলো।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানান।এ ঘটনায় বর্তমানে দুজন চিকিৎসাধীন আছেন। তারা হলেন– মো. ইব্রাহিম (৩৫) ও মো. জুয়েল (৩৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।বিস্ফোরণের ঘটনায় শুক্রবার সকালে নিয়ন (২০) ও দুপুরে আলমগীর হোসেন (৩৫) নামে আরও দুজনের মৃত্যু হয়।গত বৃহস্পতিবার (৪ মে) দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াস (৩৫)।বৃহস্পতিবার বিকালে উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাত জন দগ্ধ হন। সাত জনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫

আপডেট সময় ০১:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩