ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে’

আওয়ামী লীগ সরকার পদত্যাগ করবে, পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, ‘সংসদে থেকে ভোট করবেন, এই আশা মিথ্যা। দেশের মানুষ যখন গামছা পরে নদী পার হয়ে জাতীয়তাবাদী শক্তির সমাবেশে যোগ দেয়, তখনই আপনাদের (আওয়ামী লীগ) বোঝা উচিত ছিল, ক্ষমতায় আর থাকার সুযোগ নেই।’রবিবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুব দলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সহসভাপতি ইউসূফ বিন জলিলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।সরকারের উদ্দেশে জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘সংকট তৈরি করেছেন আপনারা (আওয়ামী লীগ)। এই সংকট আপনাদেরই সমাধান করতে হবে। তাই আমাদের (বিএনপি) দাবি মেনে নিন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৌশলের কাছে আওয়ামী লীগ প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনোদিনও কোনও স্বৈরাচার বেশদিন ক্ষমতায় থাকতে পারেনি। তারেক রহমানের কৌশলের কাছে আওয়ামী লীগ প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে। আওয়ামী লীগের কৌশল এখন কাজ করে না। শিরিন-হীরার মিছিলে গোয়েন্দা ঢুকিয়ে বোমা মেরে মানুষ মারবেন, গাড়িতে আগুন জ্বালাবেন, সেই ষড়যন্ত্র আর চলবে না। তারেক রহমান সব বুঝে।’ফারুক বলেন, ‘যে দেশের মানুষ ঈদের পরে একটি ডিম খেতে পারেনি, যে দেশের মানুষ ঈদের পরে বাচ্চাদের একটু মুরগির মাংস খাওয়াতে পারেনি, যে দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাসের চড়া বিল পরিশোধ করতে পারেনি, সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিমানে বহর নিয়ে জাপান, আমেরিকা ও ওয়াশিংটন গেলেন। তারা আজকে দেশের অর্থ অপচয় করে বিদেশের মাটিতে ক্ষমতায় থাকার ধরনা দিচ্ছেন।’বিএনপির এই নেতা আরও বলেন, আমরা দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করি। বিদ্যুতের দাম কমানোর জন্য লড়াই করি। দেশের মানুষের পেট ভরে খাওয়া ব্যবস্থা করার জন্য লড়াই করি। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন, ‘আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়, আপনার ভোট আপনি দেবেন— এই অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি।’বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তেজগাঁও থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল মোল্লা প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে’

আপডেট সময় ০৫:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩