ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

কেরালায় পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জনের প্রাণহানি

ভারতের কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। যাদের মধ্যে বেশির ভাগই শিশু বলে জানিয়েছে এনডিটিভি।রোববার (৭ মে) সন্ধ্যায় নৌকাটি ডুবে যায়। এতে আরোহী ছিলেন প্রায় ৩০ জন।কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেছেন, কমপক্ষে ১৮ জন মারা গেছে এবং চলমান স্কুল ছুটির মধ্যে তারা যাত্রা করতে এসেছিলেন। তিনি পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানে সমন্বয় করছেন।পিটিআইকে ক্রীড়ামন্ত্রী বলেন, নৌকার নিচে আরও লোকজন আটকে থাকতে পারে। তাদের বের করে আনতে হবে। নৌকাটি উল্টে গেছে। তবে কী কারণে ঘটেছে, এখনও জানা যায়নি। পুলিশ এটি তদন্ত করবে।এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে প্রত্যেককে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মালাপ্পুরম জেলা কালেক্টরকে জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।বিবৃতিতে বলা হয়েছে, দমকল ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।পুলিশ জানিয়েছে, উদ্ধার ব্যক্তিদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

কেরালায় পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জনের প্রাণহানি

আপডেট সময় ০৯:২৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩