ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ধোলাইখালে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত

রাজধানীর গেন্ডারিয়া থানার ধোলাইখাল এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী চালকসহ দুজন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত (৮ মে) সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হচ্ছেন, মটরসাইকেল চালক ফার্নিচার ব্যাবসায়ী আবুল খায়ের (৩০), অন্য আরেকটি ফার্নিচার দোকানে কর্মচারী সাব্বির হোসেন (২৬)। এ দুর্ঘটনায় নাঈম (১৭) নামে এক কিশোর সামান্য আহত হয়েছেন।গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ সময় ট্রাকটিকে নিয়ে পালিয়ে যায় চালক। দুর্ঘটনায় হতাহত তিন জনই একটি মোটরসাইকেলে ছিলেন। তারা ফার্নিচারের কাজ করেন। রাতে কাজ শেষে তেহারি খেয়ে একই মোটরসাইকেল করে শ্যামপুর ঢালকা নগর তাদের বর্তমান ঠিকানার বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আবুল খায়ের। তাদের তিন জনের বাসা একই এলাকায়।’ফেরার পথে ধোলাইখাল কাউয়ারটেক এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেল টিকে ধাক্কা দেয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘তিন জনই মোটরসাইকেল নিয়ে পড়ে যান। একজন পড়েন বাম দিকে, আর দুজন পড়েন ডান দিকে। ট্রাকটি দুজনের ওপর (মাথার) দিয়ে চলে যায়। এতে ওই দুজন ঘটনাস্থলে প্রাণ হারান। বাম দিকের জন সামান্য আহত হন। তিনি বলেন, ‘জাতীয় সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।’তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া ঘাতক ট্রাক টিকে শনাক্তের চেষ্টা চলছে। সেই সাথে চালককে শনাক্ত করে গ্রেফতার করতে তদন্ত চলছে।নিহত আবুল খায়েরের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়, আর সাব্বিরের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ধোলাইখালে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত

আপডেট সময় ০৯:৩৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩