ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ফেসবুক-ইউটিউবে বিজ্ঞাপনের কর কেটে রাখার নতুন নির্দেশনা

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন বাবদ আয় নিজ দেশে নিতে ফেসবুক-ইউটিউব-এর মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। এছাড়া ‘টেলিভিশন-রেডিও’ থেকে পাওয়া আয় নিতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ২০ শতাংশ কর দিতে হবে; ব্যাংকগুলো তা কেটে নিবে। সোমবার (৮ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।সার্কুলারে উল্লেখ করা হয়, বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন বাবদ আয় রেমিট্যান্স আকারে অনিবাসী প্রতিষ্ঠানের কাছে পাঠাতে ব্যাংকগুলোকে সর্বোচ্চ ২০ শতাংশ কর কেটে রাখতে হবে। বিদেশে অর্থ পাঠানোর সময়ে ‘ডিজিটাল মার্কেটিং’ ক্যাটাগরিতে ১৫ শতাংশ ও ‘এডভারটাইজিং ব্রডকাস্টিং’ ক্যাটাগরিতে ২০ শতাংশ হারে কর কেটে নিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে উল্লেখ করা হয়, ‘অনিবাসী প্রতিষ্ঠানের রেমিট্যান্স পাঠাতে ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহকের কাছ থেকে আগামী জুন পর্যন্ত ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করতে পারবে না।’ এতদিন ব্যাংকগুলো বিদেশে অর্থ পাঠানোর সময়ে ভিন্ন ভিন্ন হারে কর কেটে নিতো বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাত দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনিবাসী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন ও কনটেন্ট-এর ধরন অনুযায়ী নতুন সংজ্ঞা নির্ধারণ করেছে এনবিআর। ডিজিটাল মার্কেটিং’ বিষয়ে উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট ব্যবহার করে কোনও বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনও বিজ্ঞাপন প্রচার বা কোনও কনটেন্ট এর প্রমোশন বা বিপণন করা হলে তা ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে। কোনও টেলিভিশন বা রেডিও চ্যানেলে প্রচারিত কোনও কনটেন্ট বা বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে না।‘অ্যাডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং’-এর বিষয়ে বলা হয়েছে, কোন টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনও বিজ্ঞাপন সম্প্রচার হলেই কেবল তা  অ্যাডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং হিসেবে গণ্য হবে। ইন্টারনেট ব্যবহার করে কোনও বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যম বা ওয়েবসাইটে কোনও বিজ্ঞাপন প্রচার বা কোনও কন্টেন্ট এর প্রমোশন বা বিপণন করা হলে তা অ্যাডভারটাইজমেন্ট ব্রডকাস্টিং হিসেবে গণ্য হবে না।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ফেসবুক-ইউটিউবে বিজ্ঞাপনের কর কেটে রাখার নতুন নির্দেশনা

আপডেট সময় ০২:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩