ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদে পাঁচ বন্ধু মিলে গোসল করতে নেমে নাইমুর রহমান শুভ (২৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলার আসমত আলী খান সেতুর পাশে আরিয়াল খাঁ নদীতে এ ঘটনা ঘটে।  ওই শিক্ষার্থীর বাড়ি রাজশাহীতে। তিনি মাদারীপুর ইনষ্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজির ছাত্র ছিলেন। নিখোঁজের পরপরই মাদারীপুর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল মুহাম্মদ জানান, পাঁচ বন্ধু মিলে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে। তারা একসঙ্গে ডুব দিলে শুভ উঠতে পারেনি। শুভকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান মেলেনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।তিনি আরও জানান, ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

আপডেট সময় ১২:৩৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩