ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

মোখার প্রভাবে পার্বত্য এলাকার নদ-নদীর পানি বৃদ্ধির শঙ্কা

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রামসহ পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে এসব এলাকার নদ-নদীর পানি বেড়ে যাওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে গঙ্গা ও দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদগুলোর পানি স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ও ৭২ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকা ও পার্বত্য অববাহিকার স্থানগুলোতে এবং দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকার কিছু স্থানে মাঝারী থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার মুহুরী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, বাঁকখালী ও নাফের পানি সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। সেইসঙ্গে কিছু অঞ্চলের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আশঙ্কা প্রকাশ করেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

মোখার প্রভাবে পার্বত্য এলাকার নদ-নদীর পানি বৃদ্ধির শঙ্কা

আপডেট সময় ০৮:০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩