ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

উত্তাল সমুদ্রে মাছ ধরছেন জেলেরা

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব কুয়াকাটায় না পড়লেও শনিবার গভীর রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। প্রশাসনের তরফ থেকে মানুষজনকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। গভীর সমুদ্রের মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে আশ্রয় নিয়েছে। কিন্তু উপকূলের কিছু জেলেরা মাছধরা অব্যাহত রেখেছেন। মাছ ধরা বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি দাবি তাদের।রবিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, খুঁটা জালের জেলেরা ছোট নৌকা ও ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরছেন। এখনো তাদের জাল সমুদ্রে রয়েছে। কূলের ক্ষুদ্র জেলেরা বেড়জাল ও কারেন্টজাল টেনে মাছ শিকার করছেন। গঙ্গামতি পয়েন্টের সমুদ্রে একাধিক মাছ ধরার নৌকা দেখা গেছে। জেলে রোহান বলেন, ‘বর্তমানে সমুদ্রের যে অবস্থা তা আমাদের কাছে বৈরী মনে হচ্ছে না। পূর্ণিমা-অমাবস্যার জোয়ারের সময় সমুদ্রে এরচেয়ে বেশি উত্তাল থাকে। তখনও আমরা মাছ ধরি।’ অপর জেলে জহিরুল ইসলাম বলেন, ‘আবহাওয়া খারাপের কথা শুনি, কিন্তু বাস্তবে কিছু দেখছি না। মাছ ধরা বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া খারাপ হলে মাছ শিকার বন্ধ করবো।’গঙ্গামতি এলাকার মৎস্য ব্যবসায়ী আনোয়ার ফকির বলেন, ‘পরিস্থিতি খারাপ হলে জেলেরা মাছ ধরা বন্ধ রাখবে। সাগর উত্তাল হলে ছোট ট্রলারগুলো এমনিতেই সাগরে যেতে পারবে না। এখন মাছ ধরলে কারো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

উত্তাল সমুদ্রে মাছ ধরছেন জেলেরা

আপডেট সময় ০৬:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩