ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

কারখানা চালুসহ ৩ দাবিতে পোশাকশ্রমিকদের মানববন্ধন

সাভারের আশুলিয়ার বলিভদ্র বাজারে অবস্থিত এল কে কটন স্পিনিং মিলস লিমিটেড চালুসহ তিন দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছেন কারখানাটির চাকরিচ্যুত শ্রমিকরা। শুক্রবার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘এল কে কটন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিক কর্মচারীবৃন্দে’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সামবেশে এসব দাবি জানান তারা। এতে সহযোগিতা করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।শ্রমিকদের দাবিগুলো হলো: বেআইনিভাবে বন্ধ করা এল কে কটন স্পিনিং মিলস লিমিটেড অবিলম্বে চালু করা; সরকার ঘোষিত গেজেট অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান বাস্তবায়ন করা; এল কে কটন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন-ভাত ও পাওনাদি পরিশোধ করা।সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ মে কোনও প্রকার নোটিশ না দিয়ে এল কে কটন স্পিনিং মিলস লিমিটেড বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে এবং পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ কারখানা বন্ধের কারণে কারখানার দুই শতাধিক শ্রমিক বর্তমানে চরম অমানবিক জীবন যাপন করছেন। অনাহারে-অর্ধাহারে রাস্তায় রাস্তায় ঘুরছেন তারা।বক্তারা আরও বলেন, কারখানাটি শুধু বন্ধই করা হয়নি, বরং সরকার ঘোষিত ন্যূনতম মজুরি না দিয়ে বেআইনিভাবে শ্রমিকদের এত দিন বঞ্চিত করা হয়েছে। ২০১৮ সালে সরকার গেজেট করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা করেছে। অথচ এই শ্রমিকদের মাসিক চার থেকে পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হতো। কারখানার মালিক প্রভাব খাটিয়ে শ্রম আইন ভঙ্গ করেছেন।তারা বলেন, তাই অবিলম্বে কারখানাটি খুলে দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছেন কারখানাটির শ্রমিকরা। পাশাপাশি আগামী দুই দিনের মধ্যে কারখানা চালুর বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে কারখানাটি ও শ্রম অধিদফতর ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা।এল কে কটন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিক রোজিনার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাস, শ্রমিকনেতা আহমেদ জীবন, আনিসুর রহমান আনিস, আব্দুল আওয়াল প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

কারখানা চালুসহ ৩ দাবিতে পোশাকশ্রমিকদের মানববন্ধন

আপডেট সময় ০৬:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩