ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

রাজধানীতে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে ছাদ থেকে পড়ে আহত মাদ্রাসা শিক্ষার্থী মো. রাকিবুল হাসানের (১১) মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।রাকিবুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের আনিসুর রহমানের ছেলে। সে হাজারীবাগ আলআমিন এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে থাকতো। ওই মাদ্রাসার হেবজো বিভাগের শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। মৃতের বাবা একজন শ্রমিক। তিনি পরিবার নিয়ে হাজারীবাগ বারৈইখালী থাকেন।মৃতের বাবা আনিসুর রহমান বলেন, ‘যতটুকু জানতে পেরেছি শুক্রবার বিকালে ওই মাদ্রাসার তৃতীয়তলার ছাদে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিচে পড়ে যায় রাকিবুল। পরে মাদ্রাসার শিক্ষকরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে হাসপাতালে এসে ছেলেকে গুরুতর অবস্থায় দেখতে পাই। সেখান চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

রাজধানীতে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৩:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩