ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

‘গ্রাহকদের বিশ্বস্ততার সঙ্গে সেবা দিতে স্মার্ট জ্বালানি পরিকল্পনা প্রয়োজন’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহকদের বিশ্বস্ততার সঙ্গে নিরবচ্ছিন্ন সেবা দিতে স্মার্ট জ্বালানি পরিকল্পনা প্রয়োজন। তিনি বলেন, ‘প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে সেবার মান স্বয়ংক্রিয়ভাবেই বাড়বে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় কোনোভাবেই দেরি করা যাবে না।’রবিবার (২১ মে) প্রতিমন্ত্রী অনলাইনে ‘হাইড্রোকার্বন ইউনিট’ আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ‘পারিপার্শ্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা স্মার্ট করতে পারলে স্বয়ংক্রিয়ভাবেই নিজেরা স্মাট হবে। দ্রুত সেবা দিতে পারলে গ্রাহকের সন্তুষ্টি বাড়বে।’ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. এ বি এম আলিম আল ইসলাম। মূল প্রবন্ধে তিনি স্মার্ট পরিকল্পনায় ব্যবস্থাপনা ও কর্মপন্থার দৃষ্টিভঙ্গি, প্রযুক্তির দৃষ্টিভঙ্গি, উন্নত ও উন্নয়শীল দেশের প্রেক্ষাপট এবং গবেষণা ও উন্নয়ন প্রেক্ষাপট প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।ভার্চুয়াল সেমিনারে হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক তাহমিনা ইয়াসমিনের সভাপতিত্বে  অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

‘গ্রাহকদের বিশ্বস্ততার সঙ্গে সেবা দিতে স্মার্ট জ্বালানি পরিকল্পনা প্রয়োজন’

আপডেট সময় ০৬:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩