ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

হেরোইনসহ গ্রেফতার এক ব্যক্তির যাবজ্জীবন

বগুড়ায় বিক্রির উদ্দেশ্যে ১০০ গ্রাম হেরোইন হেফাজতে রাখায় মঞ্জুর হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন। রায় প্রদানের সময় আসামি উপস্থিত ছিলেন। আদালতের এপিপি নাছিমুল করিম হলি এ তথ্য দিয়েছেন।আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত মঞ্জুর চাঁপাইনবাবগঞ্জ সদরের আরামবাগ এলাকার আবদুল মান্নানের ছেলে। সে ২০১৬ সালের ১৪ মার্চ যাত্রীবাহী বাসে বগুড়ার দিকে আসছিল। বিকাল ৪টার দিকে বাসটি বগুড়ার কাহালু উপজেলার ডিপোইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় গোপনে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী মঞ্জুরকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মনিরুজ্জামান কাহালু থানায় মঞ্জুরের বিরুদ্ধে মামলা করেন। তাকে আলামতসহ থানায় সোপর্দ করা হয়। পরে আদালত থেকে জামিনে ছাড়া পায় সে। তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান ২০১৬ সালের ১ মে আদালতে একমাত্র আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।এপিপি নাছিমুল করিম হলি জানান, দীর্ঘ সাত বছর শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ১(খ) ধারায় আসামিকে এ দণ্ড দেন।আসামি পক্ষে অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু মামলা পরিচালনা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

হেরোইনসহ গ্রেফতার এক ব্যক্তির যাবজ্জীবন

আপডেট সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩