ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জায়েদা খাতুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত করায় নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জায়েদা খাতুন। ফলাফল ঘোষণার পর তিনি বলেন, ‘সবাইকে শুভেচ্ছা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা জানাই। আমি তাকে ধন্যবাদ জানাই। সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আমি আমার ভোটের হিসাব পেয়েছি।’শুক্রবার (২৬ মে) ভোর সাড়ে ৪টায় শহরের ছয়দানা (হারিকেন) এলাকায় নিজ বাসভবনে সিটি নির্বাচনে ফলাফল ঘোষণার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, ‘গাজীপুরবাসী আমাকে ভোট দিয়েছে। তাদের কাছে আমি ঋণী। এই ঋণ পরিশোধ করবো কাজ করে। আমার ছেলে আমার পাশে থাকবে। ছেলের যেসব কাজ বাকি রয়েছে সেগুলো তাকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে শেষ করবো।’শহরের উন্নয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খানের পরামর্শ চাইবেন কিনা প্রশ্নে তিনি বলেন, ‘যদি দরকার পড়ে ওনাকে সঙ্গে নিয়ে সবার পরামর্শে কাজ করবো। আমি একা তো কাজ করতে পারবো না। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো।’ছেলে ও গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে জায়েদা খাতুন বলেন, ‘আমার ছেলে ভুল করেনি, তাকে যড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছিল। আমার ছেলে যে সত্য ছিল, এ জন্যই আমার নির্বাচনে আসা। এজন্যই প্রার্থী হয়েছি। সত্য প্রমাণ হয়েছে, গাজীপুরের মানুষ আমাকে বিজয়ী করেছে, এখানে গাজীপুরবাসীর জয় হয়েছে।’ এ সময় জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা মেয়র নির্বাচিত হয়েছে। শহরের যত কাজ আছে মার সঙ্গে থেকে করার চেষ্টা করবো। প্রধানমন্ত্রীর সহযোগিতায় দেশের বড় এ সিটি করপোরেশনের সবগুলো কাজ সমাধান করার চেষ্টা করবো। অ্যাডভোকেট আজমত উল্লা খান আমাদের বড় ভাই। তাকেসহ সবার পরামর্শে যেসব প্রার্থীরা নির্বাচন করেছেন এবং স্থানীয় নেতাকর্মীদের সবাইকে নিয়ে গাজীপুরকে একটি নতুন সুন্দর আধুনিক শহর করার জন্য চেষ্টা করবো।’ভোট সুষ্ঠু হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচন কমিশনার, সরকার এবং প্রশাসনের লোক, গণমাধ্যম কর্মী সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সহযোগিতায় নির্বাচন কমিশনার বলেছেন একটি সুষ্ঠু-সুন্দর ভোট দেবেন। সেটা আমরা তার কর্মের মাধ্যেমে পেয়েছি। সরকারও বলেছে সেখানে সহযোগিতা করবে। সবার সহযোগিতায় গাজীপুরে সুন্দর ভোট হয়েছে। সর্বশেষ ফলাফল আমরা সঠিকভাবে পেয়েছি। এজন্য আমরা সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই। এ শহর সুন্দরভাবে গড়ার জন্য যেকোন কাজে সার্বিকভাবে সহযোগিতা চাই।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জায়েদা খাতুন

আপডেট সময় ০৩:৩১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩