ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, নয়াপল্টনে বিক্ষোভ

কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (২৬ মে) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, কেরানীগঞ্জে পুলিশ বেষ্টনীর মধ্যে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করা হয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্পষ্টভাবে বলতে চাই, হামলা করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না।

 ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দেশব্যাপী জাগরণ সৃষ্টি করেছে। আগামীতে সে আন্দোলন আরও তীব্র হবে। শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।’ বলেন রিজভী।

মিছিলে আরও উপস্থিত ছিলেন— ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, যুবদল কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক পার্থ দেব মন্ডল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মিলাদ উদ্দীন ভূঁইয়া, নাসির উদ্দিন নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, নয়াপল্টনে বিক্ষোভ

আপডেট সময় ০৩:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩