ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

‘গিল সুপারস্টার হবে’

সপ্তাহখানেক ধরে শুবমান গিল যা করেছেন, তাতে এখন তিনি ভারতের ক্রিকেটের উজ্জ্বল তারকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চোখ ধাঁধানো ইনিংসের পর প্রশংসার সুনামিতে ভাসছেন গুজরাট টাইটান্সের এই ব্যাটার। প্রথম ক্লাব হিসেবে টুর্নামেন্টে টানা ফাইনালে ওঠার পর অধিনায়ক হার্দিক পান্ডিয়া বললেন, সুপারস্টার হতে যাচ্ছেন গিল।মুম্বাইকে ৬২ রানে হারাতে ১২৯ রানের ইনিংস খেলেন গিল। এটাকেই আইপিএলে এতদিনের সেরা ইনিংস বললেন তিনি। চার ইনিংসে তার তৃতীয় সেঞ্চুরিতে ভর করে গুজরাট ৩ উইকেটে করে ২৩৩ রান। পরে মোহিত শর্মার দুর্দান্ত বোলিংয়ে ১৮.২ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বাই। আগামী রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনাল খেলবে গুজরাট।ম্যাচসেরা গিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘আমি মনে করি এটাই সম্ভবত আইপিএলে আমার খেলা সেরা ইনিংস।’ অধিনায়ক হার্দিক তার দলের ওপেনারের প্রশংসা করেছেন, ‘আজকের ইনিংস ছিল অন্যতম সেরা, তাকে অস্থির হতে দেখা যায়নি। মনে হচ্ছিল কেউ বল ছুড়ছিল, আর সে বল মারছিল। সে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুপারস্টার হবে।’এমনকি প্রতিপক্ষ মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাও তাকে নিয়ে গুনকীর্তন করলেন, ‘গিলকে কৃতিত্ব দিতেই হবে। আশা করি এই পারফর্ম সে করে যাবে।’দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েন গিল। তার ইনিংসে ছিল ১০ ছয়। ৮৫১ রান করে এখন তিনিই শীর্ষ ব্যাটার।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

‘গিল সুপারস্টার হবে’

আপডেট সময় ০৩:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩