ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস

পশ্চিমবঙ্গে বেশ বড় দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। রবিবার (২৮ মে) সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবরা স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটিতে আগুন লেগে যায়। অবশ্য পরে স্থানীয় রেলওয়ে কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে মেরামত করে আবার সময় মতো ট্রেনটি কলকাতায় গিয়ে পৌঁছায়।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস কলকাতার দিকে ফিরছিল। সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবরা স্টেশনের কাছে হালকা ঝাঁকুনি অনুভব করেন ট্রেনে থাকা যাত্রীরা। এ সময় বন্ধন এক্সপ্রেসের চালক ট্রেনটিকে হাবরা স্টেশনে থামিয়ে দেন। এ সময় ট্রেনের বগির নিচ থেকে আগুনের ফুলকি ও কালো ধোঁয়াও বের হতে দেখা যায়। আসলে ট্রেনের পেছনে দিকে থাকা ব্রেক বাইন্ডিংয়ের ফলেই ধোঁয়া উঠছিল।

মিহিরচাঁদ রায় চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘দেখতে পেলাম ট্রেনটি আস্তে আস্তে হাবরা স্টেশনে এসে দাঁড়ালো। ট্রেনটির পেছনে যে ইঞ্জিন বগিটি রয়েছে, সেই বগির নিচ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছিল। পরে সেই আগুন নেভানো হয়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট ট্রেনটি হাবরা স্টেশনে দাঁড়িয়ে ছিল। পরে কলকাতার উদ্দেশে রওনা দেয়’।

পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, ‘রবিবার সন্ধ্যায় খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসে সামান্য সমস্যা দেখা দেয়। কামরার নিচ থেকে সামান্য ধোঁয়াও দেখা যায়। ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন হাবরা স্টেশনে। ট্রেনটির পিছনের দিকে ব্রেক বাইন্ডিং হয়েছিল। ফলে সামান্য আগুনের ফুলকি দেখা গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘রেলওয়ের কর্মীরা ট্রেনটির ব্রেক মেরামত করেছেন। ট্রেনটি ১০ মিনিট দাঁড়িয়ে থাকলেও নির্দিষ্ট সময়ে সেটি কলকাতায় পৌঁছায়’।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে ছিল বলে জানিয়েছেন পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস

আপডেট সময় ০২:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩