ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ফিনল্যান্ডকে নিয়ে বড় সামরিক মহড়ায় ন্যাটো

নতুন সদস্য ফিনল্যান্ডকে নিয়ে আর্কটিক অঞ্চলে মহড়া শুরু করেছে বিশ্বের বৃহত্তম সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো)। যৌথ মহড়ায় ৩১তম সদস্য রাষ্ট্র ফিনল্যান্ডকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা এই জোটটি। বুধবার (৩১ মে) এ খবর জানিয়েছে দ্য জাপান টাইমস।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মহড়ায় ন্যাটোর ব্রিটেন, নরওয়ে এবং সুইডেনের প্রায় ১ হাজার সদস্য অংশ নেয়। এছাড়া সাড়ে ৬ হাজার ফিনিশ সেনা এবং ১ হাজার সামরিক যানও রয়েছে। একে বড় ধরনের স্থল মহড়া বলছে ন্যাটো কর্তৃপক্ষ।

উত্তর ফিনল্যান্ডের রোভাজারভিতে ইউরোপের বৃহত্তম আর্টিলারি প্রশিক্ষণ গ্রাউন্ডে মহড়া পর্যবেক্ষণ করেন মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল গ্রেগরি অ্যান্ডারসন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ফিনল্যান্ডকে রক্ষা করতে প্রস্তুত। আমরা এখানে আছি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নতুন ন্যাটো মিত্রের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে। যেন কিছু ঘটলে মোকাবিলা করা যায়।’

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার এক হাজার ৩৪০ কিলোমিটারের স্থল সীমান্ত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্য যেকোনও সদস্য রাষ্ট্রের চেয়ে এই দেশটির সঙ্গেই সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার।

মস্কোর হুমকির কারণে অনেক নাটকীয়তা শেষে গত ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ফিনল্যান্ডকে নিয়ে বড় সামরিক মহড়ায় ন্যাটো

আপডেট সময় ১২:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩