ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

পরোটা হবে স্বাস্থ্যকর, জেনে নিন ৬ টিপস

সকালের নাস্তায় ঘিয়ে ভাজা গরম গরম পরোটা হলে বেশ হয় নিশ্চয়? তবে এই গরমে পরোটা খেলে পেট ভার হয়ে থাকে অনেকক্ষণ। আবার সকাল সকাল তেল বা ঘিয়ে ভাজা পরোটা খেলে হতে পারে হজমে সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যাও। এক্ষেত্রে পরোটা পরিবেশন করতে পারেন স্বাস্থ্যকর উপায়ে।

১। ময়দার বদলে আটা

পরোটা তৈরিতে ময়দা নয়, ব্যবহার করুন আটা। এতে বাড়তি পুষ্টি যোগ হবে পরোটায়, পাশাপাশি শরীর থাকবে ঠান্ডা।

২। ভাজুন তেল ছাড়া

পরোটা ঘি অথবা মাখনে ভাজবেন না। তাওয়া গরম করে তেল ছাড়াই ভেজে নিন। প্রয়োজনে সামান্য তেল দিতে পারেন। এতে সহজপাচ্য থাকবে আইটেমটি।

৩। পরিবেশন করুন সবজির সঙ্গে

আলু ভাজা অথবা মাংসের বদলে পরোটা পরিবেশন করুন মৌসুমি সবজি রান্নার সঙ্গে। কয়েক ধরনের সবজি একসঙ্গে রান্না করে পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন। সহজে হজম হবে খাবার।

৪। মাখন দেবেন না পরিবেশনের সময়

গরম গরম পরোটার উপরে মাখনের টুকরো দিয়ে পরিবেশন করতে যাবেন না এই গরমে। এতে খাবার পর অস্বস্তি বাড়বে।

৫। দই বা রায়তার সঙ্গে পরিবেশন করবেন না   

অনেকে মনে করেন এই গরমে দই বা রায়তার সঙ্গে পরোটা পরিবেশন করলে স্বাস্থ্যকর হবে। তবে এই ধারণা সঠিক নয়। বরং তৈলাক্ত পরোটা ও ঠান্ডা দই বিপরীতধর্মী খাবার। এই দুই খাবার একসঙ্গে খেলে বরং অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে।

৬। আলুর বদলে সবজির পুর

আলু পরোটা খেতে পছন্দ করি আমরা কমবেশি সবাই। তবে আলুর বদলে সবজির পুর ব্যবহার করলে কিন্তু পরোটা থেকেও পেতে পারেন প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান। পেঁয়াজ, ফুলকপি, গাজর কুচি করে বানিয়ে নিতে পারেন পুর।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

পরোটা হবে স্বাস্থ্যকর, জেনে নিন ৬ টিপস

আপডেট সময় ১২:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩