ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

সুনামগঞ্জে তীব্র গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, অধিকাংশই শিশু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তীব্র গরমে বেড়েছে পানিবাহিত জীবাণুর সংক্রমণে পেটের পীড়া, ডায়রিয়া, সর্দি-কাশি, জন্ডিস, পানিশূন্যতা রোগীর সংখ্যা।এসব রোগে আক্রান্ত হয়ে গ্রামের অধিকাংশ লোকজন ভীড় করছেন স্থানীয় ঔষধের দোকান ও হাসপাতালে। আক্রান্তদের মধ্যে অধিকাংশের বেশিই শিশু বলে জানা গেছে।

প্রতিদিনই পেটের পীড়া, ডায়রিয়া, সর্দি-কাশি, জন্ডিস, পানিশুন্যতা ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে গড়ে ৫০ জন রোগী যাচ্ছন উপজেলার সরকারি হাসপাতালে। এরমধ্যে কাউকে দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা, আবার কোন রোগীর অবস্থা জটিল হলে ভর্তি করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে অধিকাংশ গ্রামে পানিবাহিত জীবাণুর সংক্রমণে পেটের পীড়া, ডায়রিয়া, সর্দি-কাশি, জন্ডিস, পানিশুন্যতা ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রত্যন্ত অঞ্চলের অনেকেই ফার্মেসী থেকে চিকিৎসা নিয়ে সুস্থ না হলে সরকারী হাসপাতালে ছুটে যাচ্ছেন।

বুধবার দুপুরে সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে যে পরিমাণ রোগী ভর্তি হয়েছেন, এরমধ্যে বেশীর ভাগ রোগী ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত।

উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাবপুর গ্রামের কৃষক মনির হোসেনের স্ত্রী সাজেদা বেগম বলেন, ডায়রিয়া আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তার শরীরের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

সুরমা ইউনিয়নের আজবপুর গ্রামের তাছলিমা বেগম বলেন, মঙ্গলবার সকালে ১১ মাস বয়সের কন্যা জামিলাকে নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করেছেন।

নরসিংপুর ইউনিয়নের সানিয়া গ্রামের দিনমজুর ফখরুল ইসলাম (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভর্তি হওয়া অধিকাংশ রোগীর স্বজনরা বলছেন, হাসপাতাল থেকে বেশীর ভাগ সরকারী ঔষধ, স্যালাইন ও ইনজেকশন দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আবু সালেহীন খান  বলেন,গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন রোগী ভর্তি হয়েছে।প্রচণ্ড গরম ও অনাবৃষ্টির কারণে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় দূষিত পানি পানের ফলে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। তবে আইভি স্যালাইনসহ অন্যান্য ওষুধও যথেষ্ট পরিমাণে আছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

সুনামগঞ্জে তীব্র গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, অধিকাংশই শিশু

আপডেট সময় ০৫:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩