ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

পাট পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘পাট উৎপাদনের সঙ্গে চার কোটি পরিবার জড়িত। পাটের ন্যায্যমূল্য না পেলে অনেকে পাট চাষ ছেড়ে অন্য ফসলে চলে যাবে। তাই পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।’

রবিবার (৪ জুন) দুপুরে ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। শহরের অম্বিকা মেমোরিয়াল হলে চার দিনব্যাপী এ মেলা চলবে। মেলায় পাটের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ২২টি স্টল বসেছে।

মন্ত্রী আরও বলেন, ‘পাট পণ্যের ব্যবহার বাড়াতে হবে। এখনও বাজারে প্লাস্টিক ব্যাগ প্রচুর দেখা যায়। পাট পণ্য ব্যবহারে আইন করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে নজর রাখতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেন, পাট অধিদফতরের মহাপরিচালক ড. সেলিনা আক্তার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ অনেকে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

পাট পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পাটমন্ত্রী

আপডেট সময় ০৫:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩