ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ইউক্রেনে পাঠানো হলে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে: রাশিয়া

ইউক্রেনে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো হলে সেটিতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে বলে সতর্কবার্তা জানিয়েছে রাশিয়া। সোমবার (৫ জুন) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, এমন হলে সংঘর্ষ আরও বেড়ে যাবে।

ল্যাভরভ বলেন, ‘আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, এফ-১৬ যুদ্ধবিমানের অন্যতম বৈশিষ্ট হলো এটি পারমাণবিক অস্ত্র ধারণ করতে পারে।’

তিনি বলেন, ‘এই বিষয়টি যারা বুঝতে পারছেন না, তারা সামরিক কৌশলবিদ ও পরিকল্পনাকারীদের মতোই অপদার্থ।’

দীর্ঘদিন ধরেই পাল্টা হামলার জন্য মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিমানটি পেলে রুশ আগ্রাসনের অবসান ঘটাতে পারবেন বলে দাবি করেন তিনি।

চলতি বছর হিরোশিমায় জি-৭ সম্মেলনে মার্কিন প্রশাসন জানিয়েছে, মিত্ররা ইউক্রেনকে এফ-১৬ দিতে চাইলে আপত্তি জানাবে না ওয়াশিংটন। যুদ্ধবিমানটি চালনায় কিয়েভের সেনাদের প্রশিক্ষণে সহযোগিতা প্রদানের কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওয়াশিংটন কিয়েভকে এফ-১৬ সরবরাহ করবে কি না সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। রয়টার্স

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ইউক্রেনে পাঠানো হলে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে: রাশিয়া

আপডেট সময় ০৭:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩